দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সুইমস্যুট ও ইভনিং গাউন দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার সুইমস্যুট পর্বেই ব্যতিক্রমী পোশাক আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে নজর কাড়েন মাহি। যেখানে অধিকাংশ প্রতিযোগী বেছে নিয়েছিলেন বিকিনি, সেখানে মাহির পরনে ছিল পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক। পেছনে ছড়িয়ে থাকা দীর্ঘ নীল কাপড় তাঁর সাজে যোগ করে ভিন্নমাত্রা। প্রচলিত ধারার বাইরে গিয়ে এমন উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়ায়। এবার দর্শকদের ভোটেও মিলল সেই স্বীকৃতি।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান মাহি। তিনি লেখেন, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন এই দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার কথাও জানান তিনি।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন শুধু তার একার নয়, বরং দেশের প্রতিটি মানুষের এমনটাই মনে করেন মাহি। আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পুরো প্রতিযোগিতার যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া, উৎসাহ ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলেও জানান।
মাহি জানান, প্রতিটি পদক্ষেপে তিনি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন। দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন এই সুন্দরী।

সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মূল প্রতিযোগিতায় মুকুট জয়ের দৌড় থেকে ছিটকে গেছেন মাহি। তবে দর্শকদের ভোটে দুটি বিভাগে বিজয়ী হওয়া এবং ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপের স্বীকৃতি তার মিস ইউনিভার্স যাত্রায় যোগ করেছে আলাদা মাত্রা।
দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’
এমজে